বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নির্মাণাধীন ভবন থেকে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

আমিন টিভি ডেস্ক নিউজ
  • Update Time : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৪৯৩ Time View

আমিন টিভি ডেস্ক নিউজঃ

নড়াইল সদর পৌরসভার একটি নির্মাণাধীন বহুতাল ভবন থেকে জয় গোস্বামী (১৭) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নড়াইল সদর থানা পুলিশ।

বুধবার (১৫ মে) বেলা সাড়ে ১১ টার দিকে নড়াইল সদর পৌরসভার রূপগঞ্জ বাজার এয়াকার একটি নির্মাণাধীন বহুতল ভবন থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। জয় গোস্বামী সদর পৌরসভার বাহিরডাঙ্গা এলাকার পরিমল গোস্বামীর ছেলে। সে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে জয় তার চাচার সাথে দেখা করার জন্য রূপগঞ্জ বাজারের উদ্দেশ্যে বের হয়। পরে বেলা সাড়ে ১১ টার দিকে নড়াইল পৌরসভার রূপগঞ্জ এলাকায় নির্মাণাধীন বহুতল ভবনের ৫ তলায় এক কিশোরের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনস্থলে গিয়ে ওই কিশোরের লাশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে নিহতের মৃত্যুর বিষয়ে তার পরিবার বা স্বজনেরা বিস্তারিত তথ্য জানাতে রাজি হননি।

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর আসল কারন জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin