বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু!

আমিন টিভি ডেস্ক নিউজ
  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৩৬৫ Time View

আমিন টিভি ডেস্ক নিউজঃ

নড়াইলের লোহাগড়া উপজেলায় বজ্রপাতে মিরাজ মুন্সী (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এসময় বজ্রপাতে একটি গরুরও মৃত্যু হয়েছে। রবিবার (১২ মে) বিকাল ৫ টার দিকে লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের সরুশুনা গ্রামের ইছামতি বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিরাজ মুন্সী উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের সরশুনা গ্রামের বিপুল মুন্সীর ছেলে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় বাসিন্দা সরুশুনা গ্রামের সালাউদ্দিন শেখ জানান, রবিবার বিকেলে লাহুড়িয়া ইউনিয়নের সরুশুনা মুন্সীপাড়া গ্রামের মিরাজ মুন্সী বাড়ির পাশের ইছামতি বিলে কৃষি কাজ করছিল। এসময় বৃষ্টির সাথে বজ্রপাতের ঘটনা ঘটলে মিরাজ গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় একটি গরু ও মারা গেছে বলে জানান তিনি।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মেম্বার মো. জাকির হোসেন জানান, ঘটনার পর এলাকার লোকজন মিরাজ মুন্সীকে উদ্ধার করে নড়াইল সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin