সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

ছেলের ধারনা তার মাকে হত্যা করা হয়েছে। লোহাগড়ায় জানালার গ্রিলে ঝুলছিল বৃদ্ধার মরদেহ!

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৪০২ Time View

আমিন টিভি ডেস্ক নিউজঃ

নড়াইলের লোহাগড়া উপজেলায় রিজিয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।

রোববার (১২ মে) সকালে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের চর-মঙ্গলহাটা গ্রাম থেকে ওই বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের মো.তবিবর রহমানের স্ত্রী।

নিহতের ছেলে যুবলীগ নেতা রবিউল কবির জানান, উপজেলা নির্বাচনী প্রচারণা শেষে গভীর রাতে বাড়ি ফিরে অন্যান্য সময়ের মত তিনি ঘরে প্রবেশ করে জানালার গ্রিলের সাথে ঝুলন্ত অবস্থায় তার মায়ের লাশ দেখতে পান। পরে তার ডাকাডাকিতে প্রতিবশীরা আসে। তিনি বলেন, আমার মায়ের কাছে সব সময় টাকা-পয়সা স্বর্ণালংকার থাকে আমাদের গ্রামের সবাই জানে এবং আমার মা একা থাকে এই সুযোগটা দুর্বৃত্তরা কাজে লাগিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে আমার ধারণা। আমরা তদন্তপূর্বক এর সঠিক বিচার চাই। লোহাগড়া থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় আমাদের তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin