বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনার কলেজের ছাত্র নিহত

আমিন টিভি ডেস্ক নিউজ
  • Update Time : শনিবার, ১১ মে, ২০২৪
  • ৪৪০ Time View

আমিন টিভি ডেস্ক নিউজঃ

নড়াইলে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র মামুন সমাদ্দার (২২) নিহত হয়েছেন। শনিবার (১১ মে) সকাল ৭টার দিকে নড়াইল-ফুলতলা সড়কের কাড়ারবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল চালক কাজেম আলী মন্ডল (৩৫) গুরুতর আহত হন। নিহত মামুন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র এবং সদরের রঘুনাথপুর গ্রামের বাবলু সমাদ্দারের ছেলে। আহত কাজেম আলী নড়াইল পৌরসভার উজিরপুর এলাকার আজিজ মন্ডলের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে মামুন দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে নড়াইল শহর থেকে ফুলতলা সড়কে যাচ্ছিলেন। পথিমধ্যে কাড়ারবিলের মাঝে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেল চালক কাজেম আলীকে ধাক্কা দিয়ে সড়কের ওপর ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মামুনের মোটরসাইকেলটি দুমড়ে-মুচকে যায়। আহত কাজেম আলীর বাম পা ও ডান হাত ভেঙ্গে গেছে। তাকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin