সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

লোহাগড়ায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামালকে গুলি করে হত্যা চেষ্টা!

আমিন টিভি ডেস্ক নিউজ
  • Update Time : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ৪০০ Time View

আমিন টিভি ডেস্ক নিউজঃ

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোস্তফা কামালকে (৪৮) গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১০ মে) সন্ধ্যায় লোহাগড়ার মঙ্গলহাটা এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে আহত মোস্তফা কামালকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। বুক ও পিঠে গুলিবিদ্ধ হয়েছেন তিনি।

মোটরসাইকেলযোগে লোহাগড়ার মঙ্গলহাটা এলাকায় সমির সিকদারের বাড়ি কাছে পৌঁছালে দুর্বৃত্তরা আওয়ামী লীগ নেতা মোস্তফা কামালকে গুলি করে বলে তার পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন।

এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin