
আমিন টিভি ডেস্ক নিউজঃ
নড়াইলের কালিয়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক সমকালের কালিয়া প্রতিনিধি মশিউল হক মিটু (৬২) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। বুধবার (৮ মে) রাত ৯টা ৪০ মিনিটের দিকে উপজেলার কলাবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। তিনি গত দীর্ঘ কয়েক বছর যাবত শারীরিকভাবে অসুস্থ ছিলেন। গত মঙ্গলবার রাত থেকে তাঁর শ্বাসকষ্ট বাড়ে এবং বুধবার সকাল থেকে প্রেসার কমে যায়। অতঃপর রাতে তাঁর মৃত্যু হয়।
মৃত্যকালে তিনি স্ত্রী ও দু’পূত্র সন্তান রেখে গেছে। তাঁর মৃত্যুতে কালিয়া প্রেসক্লাব, নড়াইল প্রেসক্লাবসহ স্থানীয় সাংবাদিক মহলসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের বাড়ীর পার্শ্ববর্তী কলাবাড়ীয়া পশ্চিমপার কারিমিয়া হাফেজিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানা মাঠে মাঠে সকাল ১০ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা মায়ের পাশে তাকে দাফন কটা হয়।
১৯৯২ সালে কালিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সময় থেকে তিনি সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
প্রসঙ্গত, ২০১১ সালের ৭ অক্টোবর স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে নিউজ করায় তিনি ও তার স্ত্রী রীনা বেগম নিজ বাড়িতে সন্ত্রাসীদের গুলি ও বোমা হামলার শিকার হন। সেই থেকে তিনি ও তার স্ত্রী পুরোপুরি সুস্থ হতে পারেননি।