বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে সময় সংবাদের প্রতিনিধির ওপর ছাত্রলীগের হামলা

ডেস্ক নিউজ
  • Update Time : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৩৬৪ Time View

আমিন টিভি ডেস্ক নিউজঃ

নড়াইলে সংবাদ সংগ্রহে গিয়ে পুলিশের সামনেই জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চঞ্চল শাহারিয়ার মীমের নেতৃত্বে হামলার শিকার হয়েছেন সময় সংবাদের প্রতিনিধি নড়াইল প্রতিনিধি সজিব রহমান।
সময় সংবাদের নড়াইল প্রতিনিধি সজিব রহমানের ওপর ছাত্রলীগ নেতা চঞ্চল শাহারিয়ার মীমের নেতৃত্বে হামলা চালানো হয়েছে।
বুধবার (১ মে) রাত দেড়টার দিকে নড়াইল সদরের আউড়িয়া মণ্ডলপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, স্থানীয় তরিক মণ্ডল নামের এক ব্যক্তি ছাত্রলীগ নেতা মীমকে প্রতিবেশী নারীর বাসা থেকে গভীর রাতে বের হতে দেখেন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা বাড়িটিকে ঘিরে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় সংবাদ সংগ্রহের জন্য সজিব রহমান ঘটনাস্থলে গেলে মীম ও তার অনুসারীরা পুলিশের সামনে সময় সংবাদের প্রতিনিধির ওপর হামলা করে।

ঘটনাস্থলে থাকা পুলিশের উপপরিদর্শক আমির হোসেন বলেন, ‘আমরা টহলে থাকা অবস্থায় খবর পাই ছাত্রলীগ নেতা মীমের বাড়িতে গণ্ডগোল হচ্ছে। ঘটনাস্থলে গেলে তরিক মণ্ডল নামের এক ব্যক্তি জানান, গভীর রাতে পাশের বাড়ির এক নারীর রুম থেকে ওই ছাত্রলীগ নেতাকে বের হয়ে যেতে দেখেন স্থানীয়রা। এ সময় স্থানীয়রা বাড়িটি ঘিরে রাখে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। যেহেতু ওই নারীর রুমের ভেতর মীমকে পাওয়া যায়নি তাই কারও অভিযোগ থাকলে থানায় আসতে বলি। তখন সময় সংবাদের নড়াইল প্রতিনিধি সজিব রহমান ঘটনাস্থলে গিয়ে আমার কাছে জানতে চান। এ সময় আমি তার সঙ্গে কথা বলে গাড়িতে উঠি। আর সজিব রহমান মোটরসাইকেলে উঠে রওনা দিলে পথিমধ্যে তার মোটরসাইকেল থামিয়ে মীম ও তার লোকেরা হামলা চালায়।’

আহত সজিব রহমান বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। গিয়ে প্রথমে পুলিশের কাছ থেকে বিষয়টি জানতে চাই। এ সময় পুলিশ কাউকে আটক না করায় আমরা রওনা দেই। পথে আমার মোটরসাইকেল থামিয়ে মীম ও তার লোকেরা জানতে চান আমি কীভাবে খবর পেয়েছি আর কেনো এখানে এসেছি। একপর্যায়ে তারা আমার ওপর হামলা চালায়। আমার জামা ধরে টানাটানি করে। পুলিশের সামনে গালাগালি ও আমাকে হত্যার হুমকি দেয়।’
এ ঘটনায় নড়াইল থানায় সাধারণ ডায়েরি করেছেন হামলার শিকার সজিব রহমান।

আর পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান বলেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin