বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

প্রচন্ড তাপদাহে নড়াইলের ইতনা স্কুলে ১৫ শিক্ষার্থী অসুস্থ

আমিন টিভি ডেস্ক নিউজ
  • Update Time : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৪৬২ Time View

আমিন টিভি ডেস্ক নিউজঃ

প্রচন্ড তাপদাহের কারণে নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা স্কুল ও কলেজের ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়েছে। এর মধ্যে ছয়জন জ্ঞান হারিয়েছে। বিদ্যালয় খোলার দ্বিতীয় দিন সোমবার (২৯ এপ্রিল) সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিন্দ্য কুমার সরকার। অসুস্থরা ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এর মধ্যে-সাহারা, রেজোয়ান, সোহাগ, বায়োজিদ, শিহাব ও অনামিকা বেশ অসুস্থ হয়ে পড়ে। ঘটনার সময় বিদ্যালয়ে বিদ্যুৎ ছিল না। অসুস্থদের স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা শেষে পরিবারের কাছে পাঠানো হয়েছে।
ইতনা এলাকার অভিভাবক অশোক ঘোষ জানান, গরমের কারণে ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারছে না। স্কুল খোলার দ্বিতীয় দিন অতিরিক্ত গরমে স্কুলের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। ইতনা স্কুল ও কলেজের অধ্যক্ষ অনিন্দ্য সরকার বলেন, প্রচন্ড গরমে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক এনে তাদের সুস্থ করে বাড়ি পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin