
আমিন টিভি ডেস্ক নিউজঃ
নড়াইল জেলা দায়রা জজ আদালতে হত্যা মামলার হাজিরা দিতে এসে গাঁজাসহ ইব্রাহিম সরদার (২০) নামে এক যুবককে আটক করেছে নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (২৮ এপ্লিল) বেলা সাড়ে ১১ টার দিকে নড়াইল জেলা দায়রা জজ আদালতের সামনে থেকে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শাহরিয়ার হোসেন মুঠোফোনে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত ইব্রাহিম সরদার লোহাগড়া উপজেলার রামকান্তপুর গ্রামের ইসরাফিল সরদারের ছেলে।
নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ইব্রাহিম সরদার নামে ওই যুবক নড়াইল জেলা দায়রা জজ আদালতে একটি হত্যা মামলায় হাজিরা দিতে যাওয়ার পথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম তার শরীর তল্লাশি করে। এসময় তার পরিহিত প্যান্টের পকেট থেকে দুই টোপলা গাঁজা উদ্ধার করেন। পরবর্তীতে তাকে ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে নড়াইল জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ তাকে ১২ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন।