সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

নড়াইলে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

আমিন টিভি ডেস্ক নিউজ
  • Update Time : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ৪৫০ Time View

আমিন টিভি ডেস্ক নিউজঃ

নড়াইলে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন-নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা ও বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় নড়াইল সদর উপজেলায় মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণে ৩০জন অংশগ্রহণ করে। প্রশিক্ষণ শেষে সনদপত্র ও জার্সি প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin