বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে ৪ মাদক কারবারির যাবজ্জীবন।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৪৮১ Time View

আমিন টিভি ডেস্ক নিউজঃ

নড়াইলে মাদক মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) মুহাম্মাদ আকরাম হোসেন এ দন্ডাদেশ প্রদান করেন। যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন- লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার পূর্ব সোনাপুর গ্রামের ফজল আহম্মেদের ছেলে সোহেল রানা (৩৯),যশোর সদর উপজেলার পূর্বচানপাড়া গ্রামের মোকলেচ মন্ডলের ছেলে রবিউল ইসলাম (৫০), দাইতলা মোড় এলাকার বাবর আলী মোল্যার ছেলে সবুজ হোসেন (৩০) ও একই এলাকার জুলফিকার আলীর ছেলে তারেক আজিজ (৩৫)।
রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামি রবিউল ইসলাম ও সবুজ হোসেন আদালতে উপস্থিত ছিলেন। অপর দুই দন্ডপ্রাপ্ত সোহেল রানা ও তারেক আজিজ অনুপস্থিত ছিলেন ।
নড়াইল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) সরদার মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৮ এপ্রিল ভোর সোয়া ৫টার সময় নড়াইল-যশোর সড়কের সদর উপজেলার সীতারামপুর ব্রীজের পূর্ব পাশ থেকে যশোর হতে নড়াইলগামী সন্দেহভাজন পিকআপ তল্লাশিকালে গাড়িতে থাকা সোহেল, রবিউল ও সবুজকে জিজ্ঞাসাবাদের পর স্বীকারোক্তি মোতাবেক গাড়ির ইঞ্জিনকভারের মধ্য থেকে ২২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের হয়। পরবর্তীতে ওই তিনজন ও তারেক আজিজসহ মোট চারজনকে অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় ১৪ জনের সাক্ষ্য প্রমাণ শেষে আসামিদের বিরুদ্বে আনীত অভিযোগ সন্দোহীতভাবে প্রমাণীত হওয়ায় বিচারক এ দন্ডাদেশ প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin