বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় নদী থেকে প্রতিবন্ধি যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার!

আমিন টিভি ডেস্ক নিউজঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৪৩৪ Time View

আমিন টিভি ডেস্ক নিউজঃ

নড়াইল এর কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের মাধবপাশা গ্রামের পাশ্ববর্তী নবগংগা নদীথেকে আলিফ বিশ্বাস(২৩) নামের এক মানসিক প্রতিবন্ধী যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে উপজেলার বড়দিয়া নৌ পুলি ফাঁড়ী। ২৫ শে এপ্রিল (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০ টার দিকে স্থানীয় লোকজন নদীতে একটি মরদেহ ভাসতে দেখে কালিয়া থানা পুলিশকে অবগত করলে নৌপুলিশ এসে লাশটি উদ্ধার করে। লাশের পরিচয় সনাক্ত করেছে তার স্বজনরা। নিহত আলিফ বিশ্বাস উপজেলার পেড়লী ইউনিয়নের পেড়লীস্থান গ্রামের তনু বিশ্বাসের ছেলে।
স্বজন সূত্রে জানা যায়, গত মঙ্গল বার আনুমানিক সন্ধা ৭ টার দিকে আলিফ বাড়ি থেকে বের হয়। এর আগেও সে বিভিন্ন সময় বাড়ি থেকে চলে যেতো এবং দুই তিনদিন পর ফিরে আসতো, তাই স্বজনরা কোথাও কোন অভিযোগ না করে নিজেদের মত খুঁজতে থাকে। দুইদিনপর আজ সকালে লোকমুখে অজ্ঞাত লাশের কথা শুনে মাধবপাশা এলাকায় এসে লাশটি সনাক্ত করে। তারা জানায় নিহত আলিফ একজন শারিরীক প্রতিবন্ধী ছিল।
এ বিষয়ে বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ আহাদ চৌধুরী বলেন, স্বজনদের মাধ্যমে জানা গেছে ছেলেটি মানষিক প্রতিবন্ধি ছিল। তিন দিন আগে সে নিখোঁজ হয়। আজ কালিয়ার মাধবপাশা এলাকায় অর্ধগলিত অবস্থায় তার লাশটি পাওয়া যায়। এ বিষয়ে অপমৃত্যুর মামলা দিয়ে লাশটি ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin