বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

মোল্লাহাটে উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের মাঠে ১১ প্রার্থী

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৪৮১ Time View

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

আগামী ২১ মে অনুষ্ঠেয় মোল্লাহাট উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে রোববার (২১ এপ্রিল) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪ জন, তারা হলেন-
মোহাম্মদ শাহিনুর আলম সানা, তাজউদ্দীন আহমেদ পিকিং, মোহাম্মদ নাসির শেখ , ও রুমকি আলম,
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩ জন, তারা হলেন- মোহাম্মদ নজরুল ইসলাম মিল্টন, চৌধুরী মনিরুজ্জামান মিনু, ও শেখ ফজলে রাব্বি সৌরভ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪ জন, তারা হলেন- রিনা পারভিন, শারমিন আক্তার, চম্পা ইসলাম সাথী, ও ইলা বসু।
জানা গেছে, ‘নির্বাচন কমিশন এ বছর উপজেলা নির্বাচনে প্রার্থীদের জন্য অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করেছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২১ মে মোল্লাহাট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়ন বাছাই হবে ২৩ এপ্রিল এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। আর প্রতীক বরাদ্দ হবে ১ মে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin