
আমিন টিভি অনলাইন ডেস্কঃ
“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, ক্রীড়া বাড়ায় মনোবল, প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের নড়াগাতী থানার মাউলী ইউনিয়নের কাঠাদুরা গ্রামে মনির গ্রুপের আয়োজনে ও তরুন যুব সমাজের সহযোগিতায় ঈদ উপলক্ষে ২ দিন ব্যপী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় উদ্বোধনী দিনে এলাকার গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রধান অতিথি হিসাব কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মনির গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও এই গ্রামের কৃতি সন্তান মনিরুল ইসলাম মনির। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এই গ্রামের অপর কৃতি সন্তান সাৎক্ষীরা জেলার ফ্যামিলি প্লানিংয়ের ডেপুটি ডিরেক্টর গাজী বশির আহমেদ, সামাজিক ব্যক্তিত্ব মোঃ জাহিদ ফকির ও আবুল কাশেম রোহিত প্রমুখ।
দুইটি ইভেন্টে কয়েকটি গ্রুপে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এলাকার ও বহিরাগত ক্রীড়ামোদী প্রতিযোগীদের অংশগ্রহণে আনন্দ মুখর পরিবেশে ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন শতাধিক মানুষ। লম্বা লাফ, দৌড়, বালিশ বদল, সাতার, পুকুরে হাঁস ধরা, সাকোয় নদী পার, হাড়ি ভাঙা, যেমন খুশী তেমন সাজসহ নানা আকর্ষণীয় খেলার আয়োজন করেন আয়োজক কমিটি।
১৩ এপ্রিল (শনিবার) সমাপনী দিন বিকেলে এলাকার গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মনির গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মনিরুল ইসলাম মনির। তিনি বলেন, তরুন সমাজকে মোবাইল ও মাদক আসক্তি থেকে দুরে রাখার জন্যই এ উদ্যোগ নিয়েছেন এবং পরবর্তীতে এই গ্রামের যে সমস্ত ছেলে মেয়েরা বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন।