
আমিন টিভি ডেস্ক নিউজঃ
নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের বাবরা গ্রামে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় বৌভাতের অনুষ্ঠান পন্ড হয়েছে। ১৩ এপ্রিল (শনিবার) সকাল ১১টার দিকে প্রতিপক্ষরা এ হামলা চালায়। এ ঘটনায় ভুক্তভোগী নাসির শেখ গ্রুপের ১০ আহত হয়েছে। আহতদের নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ও ভর্তি করা হয়েছে। নাসির শেখ ওই গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিভিন্নসূত্রে জানা যায়, ওই গ্রামের নাসির শেখ ও মৃত আব্দুল বারী শেখের ছেলে ফরিদ শেখ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় ১২ এপ্রিল বিকালে পাশ্ববর্তী স্কুল মাঠে ক্রিকেট খেলাকে কেজন্দ্র করে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে বিষয়টি মিমাংসার জন্য নাসির শেখ ও ফরিদ শেখকে আজ (১৩ এপ্রিল) থানায় ডাকা হয়। কিন্তু থানা পুলিশের মিমাংসার বিষয়টি পাত্তা না দিয়ে ফরিদ শেখ গ্রুপের ফরিদ শেখসহ আশরাফুল মেম্বার, ছানা খানের ছেলে আরিফ খান, মৃত কালু মিয়ার ছেলে মন্টু আলী ও মমতাজ শেখের ছেলে বাবু আলীর নেতৃত্বে শতাধিক দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসী মোহাম্মাদ আলী শেখের ছেলে এস,এম শোভনের বৌভাত অনুষ্ঠানে হামলা করে খাবার নষ্ট করে এবং ১০ জনকে আহত করে।
নাসির গ্রুপের তাঞ্জু শেখ, প্রফেসর মাহাবুব শেখসহ আরো অনেকে বলেন, আমাদের বেশীর ভাগ লোক বাহিরে থাকে। ঈদের সময় আমরা আসি। প্রতিবছরই ফরিদ গ্রুপের লোকজন এ ধরণের ঘটনা ঘটায়। গত বছরও আমাদের বাড়ীর একটি অনুষ্ঠানে তারা গ্যাঞ্জাম করেছে। এদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছে ভুক্তভোগীরা।
এ বিষয়ে অভিযুক্ত আশরাফুল মেম্বার বলেন, ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না। পূর্ব শত্রুতার রেস ধরে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।