বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় রেকর্ডীও জমি থেকে জোরপূর্বক গাছ কাঁটার অভিযোগ!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৪৫০ Time View

আমিন টিভি ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার মাউলী ইউনিয়নের কাঠাদুরা পশ্চিম পাড়া গ্রামে তহিদ মোল্যা গংদের রেকর্ডীও জমির গাছ জোর পূর্বক কাটার অভিযোগ উঠেছে একই গ্রামের মৃত রকমান মোল্যার ছেলে সরোয়ার মোল্যার বিরুদ্ধে। ৫ এপ্রিল (শুক্রবার) সকালের দিকে এ গাছ কাটার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীরা ৯৯৯ এ ফোন দিলে নড়াগাতী থানা পুলিশ ঘটনাস্থলে এসে গাছ কাটা বন্ধ করে দেন এবং প্যানেল চেয়ারম্যান মোঃ আশরাফুল আলমের জিম্মায় গাছটি রেখে আাসেন। তোহিদ মোল্যার ওই গ্রামের মৃত রাহাজেদ মোল্যার ছেলে।

ভুক্তভোগী তহিদ মোল্যা জানান, এটা তার বাপ দাদার পৈত্রিক সম্পত্তি, ২৬, ৬২ ও হাল রেকর্ড তার বাবার নামে আছে। বাবার মৃত্যুান্তে ওই সম্পত্তি ৫ ভাইবোনের নামে নামপত্তন করে নিয়মিত সরকারী বর খাজনা পরিশোধ করে আসছেন। কিন্ত পাশ্ববর্তী সরোয়ার মোল্যা কোন কাগজপত্র ছাড়াই তাদের রেকর্ডীও জায়গায় জোর করে বসবাস করে আসছে। এ বিষয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান থাকা অবস্থায় আজ সকালে সরোয়ার মোল্যা নালিশি জমিতে থাকা বড় সিরিস গাছ কাঁটতে গেলে বাঁধা দিলে মহিলাদের সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করে। অতঃপর ৯৯৯ এ ফোন করলে পুলিশ ব্যবস্থা নেয়।

তহিদ মোল্যা ভাই প্রবাসী জিয়া মোল্যার স্ত্রী সালমা বেগম বলেন, তার স্বামী ও দেবর বাহিরে থাকে। এই সুযোগে সরোয়ার মোল্যা পেশী শক্তি খাটিয়ে আমাদের সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছে। আমাদের গাছও তারা জোর করে কেটে নিয়ে যাচ্ছে। আমরা এ বিষয়ে সুষ্ঠ বিচার চাই।

মামলা চলমান থাকা অবস্থা কেন গাছ কাটলেন? এ প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেননি অভিযুক্ত সরোয়ার মোল্যা। এমনকি তার স্বপক্ষের কোন কাগজও তিনি দেখাতে পারেননি।
প্যানেল চেয়ারম্যান আশরাফুল আলম বলেন, প্রশাসনের মাধ্যমে জানতে পারলাম এই জমিতে মামলা চলমান রয়েছে। যে গাছটি কাটা হয়েছে মামলা নিষ্পত্তি হওয়া পর্যন্ত আমার জিম্মায় রেখেছে প্রশাসন। যে পক্ষ রায় পাবে তাকেই গাছটি দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin