রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
Title :
কালিয়ায় ১১ পুরিয়া গাঁজাসহ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন করলেন ডিপিইও জাহাঙ্গীর আলম কালিয়ায় এইচএসসিতে পাসের হার নিয়ে হতাশা! নড়াগাতীতে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত নড়াইলে ১০ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির ৬০ দিনের কারাদণ্ড নড়াইলে ১২ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত নড়াগাতীতে মাদক ও চুরিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

কয়রায় সুন্দরবনের আত্মসমর্পণকারী বনদস্যুদের  মাঝে  ঈদ সামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৪৫৫ Time View

মোঃ শহিদুল ইসলাম, কয়রা, খুলনাঃ

কয়রা উপজেলার ১৩ জন আত্মসমর্পণকারী বনদুস্যদের মাঝে র‍্যাব-৮ বরিশালের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। র‌্যাব-এর মহাপরিচালকের পক্ষ থেকে আত্মসমর্পণকারী বনদস্যুকে ঈদুল ফিতর উপলক্ষে এ উপহার তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুর ২ টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে  ঈদ উপহার ও নগদ অর্থ তুলে দেন র‍্যাব-৮ বরিশালের লেঃ কমান্ডার মোঃ মুহতাসিম রসুল। এসময় উপস্থিত ছিলেন-র‍্যাবের এসআই মো আমিনুল ইসলাম, ইমরান হোসেন, আঃ ছাত্তার, এএসআই সমীর, মোঃ কামাল হোসেন, সদস্য আমিরুল ইসলাম প্রমুখ। এসময় র‍্যাবের পক্ষ থেকে জানানো হয় আত্মসমর্পণকারী জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। সরকারের পক্ষে থেকে আত্মসমর্পণকারী সকল জলদস্যু/বনদস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতীত অন্যান্য সকল সাধারণ মামলা সহানুভূতি সহকারে বিবেচনার বিষয়টি চলমান রয়েছে । এছাড়া র‌্যাব ফোর্সেস ডিজি’র পক্ষ হতে বনদস্যু বা জলদস্যুদের পূর্ববর্তী দক্ষতা অনুযায়ী এবং ক্ষেত্র বিশেষ নতুন করে সরকারি বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষিিত করে নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা অব্যাহত রাখা হয়েছে। ঈদ সামগ্রী পাওয়া আত্মসমর্পণকারী বনদুস্য পরিবারের সদস্য জামিলা খাতুন বলেন, র‍্যাবের এ ধরনের মহতী উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।
মোঃ শাহিদুল ইসলাম কয়রা উপজেলা প্রতিনিধি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin