
আমিন টিভি ডেস্ক নিউজঃ
নড়াইলের নড়াগাতী থানার ৬ ইউনিয়নে পর্যায়ক্রমে ১০ হাজারের ও বেশী দুস্থ ও অসহায় মানুষের সাথে ইদ আনন্দ ভাগাভাগি করার মানসে শাড়ী ও লুঙ্গি বিতরণের আয়োজন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও থানা আ’লীগের সহ সভাপতি মোল্যা মফিজুর রহমান। এরই ধারাবাহিকতায় প্রথম পর্যায়ে ২৭ মার্চ (বুধবার) খাশিয়াল ইউনিয়নের বড়দিয়া পান চান্দিনা, খাশিয়াল আ’লীগ অফিস ও পাটনা হাই স্কুল মাঠসহ ৩ টি স্পটে প্রায় ৮ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে এ শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নড়াগাতী থানা ছাত্রলীগের সভাপতি মঞ্জুরুল চৌধুরী, ইউনিয়ন আওয়ামিলীগের সেক্রেটারী সেকেন্দার আলী খান, প্রায়াত সভাপতি খান আজাদ আলীর কনিষ্ঠ পুত্র সোহেল খান, ১ নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি মিজানুর রহমান ও সেক্রেটারী আনোয়ার মোল্যা, আওয়ামিলীগ নেতা সুলতান শেখ, গন্যমান্য শেখ আয়েনউদ্দিন, অহিদ খানসহ আরো অনেকে।
উপকার ভোগীদের উদ্দেশ্য করে মোল্যা মফিজুর রহমান বলেন, আমি কোন বিনিময় পাওয়ার জন্য এ দান করছি না। এলাকার সন্তান হিসাবে আপনাদের সাথে ইদ আনন্দ ভাগ করে নিতে এসেছি। দোয়া করবেন পরবর্তীতে যাতে আরো বেশী কিছু আপনাদের জন্য করতে পারি।