বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় এডহক কমিটি বাতিল ও প্রধান শিক্ষকের অপসারন দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৪৬৪ Time View

আমিন টিভি ডেস্ক নিউজঃ

নড়াইলের কালিয়া উপজেলার চাপাইল-মুলশ্রী-বাগুডাঙ্গা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের নব গঠিত এডহক কমিটি বাতিল ও প্রধান শিক্ষকের অপসারনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১১ টায় ঐ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কয়েকশত শিক্ষার্থী ও অভিভাবকরা ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
পরে বিক্ষোভ মিছিলটি বাগুডাঙ্গা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার মুল ফটকের সামনে এসে শেষ হয়। এসময় মানববন্ধনে ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা বক্তব্য রাখেন।
বক্তব্য বক্তারা বলেন, প্রধান শিক্ষকের যোগসাজসে স্কুলের এডহক কমিটিতে বায়েজিদ মোল্যা নামে এক রাজনীতিবিদকে সভাপতি করা হয়েছে। সে সভাপতি হিসাবে অযোগ্য। আমরা এটা চাই না। আমরা চাই অরাজনৈতিক কোন ব্যক্তিত্বকে, যে স্কুলের উন্নয়নে ভুমিকা রাখবে ও লেখা পড়ার মান উন্নয়নে লক্ষ রাখবে। অথচ প্রধান শিক্ষক সুষ্ঠ নির্বাচন বন্ধ করে স্বজন প্রীতির মাধ্যমে ওই কমিটির প্রস্তাব করে। এই অবৈধ কমিটি বাতিল ও প্রধান শিক্ষকের অপসারনের দাবী জানান তারা এবং দাবী মানা না হলে ক্লাস বর্জনসহ বৃহত্তর কর্মসুচির ঘোষনা দেন বক্তারা।
উল্লেখ্য গত ১৯ মার্চ যশোর শিক্ষা বোর্ড থেকে বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলামের স্বাক্ষরিত পরিপত্রে মোঃ বাইজিদ মোল্যাকে সভাপতি করে এডহক কমিটি অনুমোদন দেয়। এর পর থেকেই ঐ কমিটি বাতিলের দাবিতে ক্ষুব্ধ হয় শিক্ষার্থী ও অভিভাবকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin