বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে পৈত্রিক সম্পত্তি জবর দখলের ঘটনায় বিজ্ঞ আদালতে ১৪৪ ধারার আবেদন।

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৪১০ Time View

সাজ্জাদ তুহিন, নড়াইল প্রতিনিধি:

নড়াইল শহরের দুর্গাপুর ৪নং ওয়ার্ডের রসমালা বিশ্বাস নামে এক বয়স্ক মহিলার পৈত্রিক ভিটা বাড়ির জমি জবর দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করার অভিযোগ পাওয়া গিয়াছে একই এলাকার পশ্চিম পাড়ার বাসিন্দা ধীরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে
নারায়ন চন্দ্র বিশ্বাস (৫০) এর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ৫ মার্চ (মঙ্গলবার) সকালে বিজ্ঞ আমলী আদালতে ফৌজদারী কার্য্যবিধি আইনের ১৪৪ ধারা জারীর আবেদন করেছেন।

মামলার এজাহার ও বাদি সাক্ষীর বক্তব্যের সূত্রে জানা যায়, দূর্গাপুর পশ্চিম পাড়ায় (বিশ্বাস পাড়া) হেমনাথ বিশ্বাসের স্ত্রী রসমালা বিশ্বাস পার্শ্ববর্তী বাহির ডাঙ্গা স্বামীর ভিটায় পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছেন। সেই সুযোগে রসমালা বিশ্বাসের বংশের লোক নারান চন্দ্র বিশ্বাস বিভিন্ন ভাবে গোপনে দুর্গাপুরে তার বাবার বাড়ির জমিজমার পাওনা অংশ জ্বাল করে অন্যত্র বিক্রির পায়তারা করছে।
বিষয়টি রসমালা বিশ্বাস জানতে পেরে তার জমির দখল সত্ত বুঝে নিতে চাইলে নারায়ন চন্দ্র বিশ্বাস ও তার পোষা গুন্ডা বাহিনী নিয়ে রসমালা বিশ্বাসকে জীবন নাশের হুমকী দেয় এবং প্রভাবশালীদের ছত্র ছায়ায় জোর পূর্বক সীমানা প্রাচীর নির্মাণ কাজ আরম্ভ করে।
ন্যায় বিচারের স্বার্থে অভিযুক্ত নারায়ন চন্দ্র বিশ্বাস যাতে নালিশী জমিতে জোর পূর্বক সীমানা প্রাচীর নির্মাণ করতে না পারে তার যথাযথ ব্যবস্থা গ্রহনের আর্জি জানিয়েছেন ভুক্তভোগী রসমালা বিশ্বাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin