
আমিন টিভি নিউজ ডেস্কঃ
নড়াইলের কালিয়া উপজেলায় প্রথম ধাপের হাট-বাজার ইজারা সম্পন্ন হয়েছে। ২৮ ফেব্রুয়ারী ( বুধবার) সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত দরপত্র জমা নেওয়া হয় এবং বিকেল ৩ টার সময় উপজেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে দরপত্র দাতা ও সাধারন মানুষের উপস্থিতিতে দরপত্র খোলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন। অতঃপর পহরডাঙ্গা, বড়নাল ইলিয়াছাবাদ, মাধবপাশা, খড়রিয়া, বাঐসোনা, যোগানীয়া, কলাবাড়ীয়া ও পেড়লী হাট- বাজারের ইজারা প্রদানে সর্বোচ্চ দরপত্র দাতাকে এক বছরের জন্য ইজারা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারভীন নিরী, উপজেলা প্রকৌশলী প্রনব কান্তি বল, সালামাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুবুল হক মাহিসহ উপজেলা প্রশানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।