বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াগাতীতে ২৪ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক, মামলা দিয়ে জেলহাজতে প্রেরন।

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৫৪ Time View

ডেস্ক রিপোর্টঃ
নড়াইলের নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামে অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ মোঃ লেকবার সর্দার (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ২৬ জানুয়ারী (সোমবার) সকালে আসামি লেকবার সর্দার এর নিজ বাড়ীর খাটের নিচ থেকে এ গাজাঁ উদ্ধার করা হয়। আটক মাদক ব্যাবসায়ী মোঃ লেকবার সর্দার পাখিমারা গ্রামের মৃত লুৎফর সরদারের ছেলে।
অফিস সূত্রে জানা যায়, খুলনা বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজের সার্বিক তত্তাবধানে উপ পরিদর্শক কে এম হানিফ, উপ পরিদর্শক রাফিজা খাতুন, সহকারী উপ পরিদর্শক মোঃ আজগর আলী, সহকারী উপ পরিদর্শক গোলাম মোস্তফা সমন্বয়ে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ২৪ কেজি গাঁজাসহ মোঃ লেকবার সর্দারকে হাতেহাতে আটক পূর্বক নড়াগাতী থানায় সোপর্দ করে।
এ ঘটনায় খুলনা বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বাদী হয়ে নড়াগাতী থানায় একটি এজাহার দায়ের করে আসামীকে জেল হাজতে প্রেরন করেছেন বলে জানান মোহাম্মদ নবী নেওয়াজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin