বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কয়রায় যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৩৬ Time View

মোঃ শহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলায় যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। দৈনিক যুগান্তরের ২৫ তম বর্ষে পদার্পণ উপলক্ষে কয়রা উপজেলা প্রেসক্লাবের হল রুমে বুধবার সকাল ১০টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম ঢালীর সভাপতিত্বে যুগান্তরের ২৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন দৈনিক যুগান্তরের কয়রা উপজেলা প্রতিনিধি মোঃ রিয়াসাত আলী । অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ, বহুল প্রচারিত, সত্য ও ন্যায়ের পক্ষে যুগান্তর আপোষহীন ও বদ্ধপরিকর। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত বি এম তারিক উজ জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কয়রা থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান, খুলনা জেলা পরিষদ সদস্য যুবলীগ নেতা ও মহারাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারমান আব্দুল্যাহ আল- মামুন লাভলু, কয়রা কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রীস আদিত্য,ইউ পি সদস্য লুতফর রহমান সহ কয়রা উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin