রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
Title :
কালিয়ায় ১১ পুরিয়া গাঁজাসহ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন করলেন ডিপিইও জাহাঙ্গীর আলম কালিয়ায় এইচএসসিতে পাসের হার নিয়ে হতাশা! নড়াগাতীতে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত নড়াইলে ১০ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির ৬০ দিনের কারাদণ্ড নড়াইলে ১২ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত নড়াগাতীতে মাদক ও চুরিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

কালিয়ার দি-পাটনা একাডেমীতে পুরস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন

ডেস্ক নিউজ
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৪০ Time View

নড়াইলের কালিয়া উপজেলার দি-পাটনা একাডেমীতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা ২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টায় অত্র প্রতিষ্ঠানের আয়োজনে স্কুল মাঠ চত্বরে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এলাকার কৃতি সন্তান আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের ডিআইজি (অপরেশনস) ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোল্যা নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি মইনুল হক বিশেষ অতিথিবৃন্দেরমধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান, ঢাকা মেট্রো দক্ষিন সিআইডির বিশেষ পুলিশ সুপার অত্র এলাকার কৃতি সন্তান মোঃ আনিচুর রহমান, কালিয়া উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহা ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যুগ্ম পরিচালক শারমিন আক্তার প্রমুখ। এ সময় উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান অত্র প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকারা। অতঃপর স্বাগত বক্তব্য রাখেন দি-পাটনা একাডেমীর প্রধান শিক্ষক জয়ন্ত কুমার দাশ।
অতিথিবৃন্দ দি-পাটনা একাডেমীর সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন এবং বিজয়ী প্রতিযোগীতের হাতে পুরস্কার তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin