বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

লোহাগড়ায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছোট্ট অহনার জন্য আর্থিক তহবিল সংগ্রহ করতে এগিয়ে এসেছে ছাত্র কল্যাণ সংসদ।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪১৮ Time View

সরদার রইচ উদ্দিন টিপুর,স্টাফ রিপোর্টার।

লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ধলইতলা গ্রামের গাজী মোস্তাফিজুর রহমানের মেয়ে ৮ম শ্রেণীর মেধাবী ছাত্রী ব্লাড ক্যান্সারে আক্রান্ত অহনা বাঁচতে চায়। দুই কন্যা সন্তানের পিতা অহনার বাবা মোস্তাফিজুর অতি সাধারণ পরিবারের সন্তান। জানা গেছে প্রতিদিন অহনার চিকিৎসা বাবদ খরচ হয় ২ লাখ ৫০ হাজার টাকা। এত টাকা যোগাড় করা সম্ভব নয়। তাই সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন তিনি।

এ দিকে ব্লাড ক্যান্সারে আক্রান্ত অহনার চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে লোহাগড়া উপজেলা ছাত্র কল্যান সংসদ। তারই ধারাবাহিকতায় মংগলবার (৬ জানুয়ারি) সকালে লোহাগড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বি এম কামাল হোসেন, যুবলীগ নেতা মনির হোসেন মনির, উপজেলা ছাত্র কল্যান সংসদের সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সহ ছাত্র সংসদের কর্মী বৃন্দ অহনার জন্য লক্ষীপাশা ও লোহাগড়া বাজারের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানান। এ সময় সকলে অহনার চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেন।

অহনা ঢাকা খিলগাঁও গার্লস স্কুলের ৮ম শ্রেণির মেধাবী ছাএী। ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের হেমাটোলজী বিভাগে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন ছিলো।সংকটাপন্ন অবস্থায় তাকে Evercare Hospital Dhaka Bangladesh ICU তে ভর্তি করা হয়েছে। অহনার শারীরিক অবস্থা আশংকাজনক।

যদি কেউ সাহায্য করতে চান নিম্নোক্ত নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন অহনার পিতা।
+8801919096968 (উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বি এম কামাল হোসেন)
01308494398 (অহনার পিতা মোস্তাফিজ)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin