বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে মনির গ্রুপের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ।

মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া
  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ৪৮৯ Time View

নড়াইলের নড়াগাতী থানার মাউলী ইউনিয়নে মনির গ্রুপের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ জানুয়ারী) সকাল সাড়ে ১১ টায় নিজ বাড়ী কাঠাদুরা গ্রামে মনির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনিরুল ইসলাম মনির এ কম্বল বিতরণ করেন। মনিরুল ইসলাম ওই গ্রামের মৃত আলহাজ্ব আবুল কালাম আজাদের ছেলে। তিনি ঢাকার উত্তরায় তার গ্রুপ অব কোম্পানী পরিচালনা করেন।
জানা যায়, মনিরুল ইসলাম প্রতি বছরই বিনা স্বার্থে এলাকার দুস্থ ও অসহায় মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করে আসছেন। এরই ধারাবাহিকতায় মাইকিং করে মাউলী ইউনিয়নের অসংখ্য শীতার্তদের মাঝে তিনি নিজ হাতে এ কম্বল বিতরণ করেন। উপকার ভোগীরা কম্বল পেয়ে বেশ খুশী হয়ে দোয়া ও আশীর্বাদ করেছেন।
এ সময় মনিরুল ইসলাম প্রতি এলাকার সামর্থ্যবানদের শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin