বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় যুবলীগ কর্মী মসুম হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার।

মোঃ জিহাদুল ইসলাম,কালিয়া, নড়াইল।
  • Update Time : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৬০ Time View

নড়াইলের কালিয়া থানাধীন পুরুলিয়া ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত যুবলীগ কর্মী মাসুম হত্যাকান্ডের মূল আসামী আতাউর মৃধা(৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। কালিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার এর নেতৃত্বে গোয়েন্দা টিমের একটি চৌকস দল তাকে আটক করে। আটককৃত আসামী আতাউর একই গ্রামের মৃত মমতাজ মৃধার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রামে মহসিন মোল্যা ও আতাউর মৃধা গ্রুপের মধ্যে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১৪ সেপ্টেম্বর মোঃ মাসুম মোল্যা আতাউর গ্রুপের লোকজনের হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়ে খুলনা মেডিকেলে ভর্তি হয়। অতঃপর ২১ সেপ্টেম্বর তাকে ঢাকা পিজি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ২২ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুর ১ টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই মো: বিপ্লব মোল্যা বাদী হয়ে কালিয়া থানায় এজাহার দায়ের করলে মামলা রুজু হয়। মামলা রুজুর সাথে সাথে নড়াইল জেলার পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুনের নির্দেশনায় অত্র এলাকায় পুলিশি টহল জোরদার করা হয় এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের জন্য তৎপর হয় পুলিশ।
আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার করতে জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin