বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

লোহাগড়ায় পুলিশের অভিযানে একই গ্রামের ১৯ জন আসামি গ্রেফতার।

সরদার রইচ উদ্দিন টিপু,লোহাগড়া, নড়াইল।
  • Update Time : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৬৮ Time View

নড়াইলে লোহাগড়া থানা পুলিশের অভিযানে একই গ্রামের ১৯(উনিশ) জন আসামি গ্রেফতার হয়েছে। গত ২৪ ঘন্টায় একই এলাকা থেকে গ্রেফতারি পরোয়ানামূলে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সুত্রে জানাগেছে ১৫ সেপ্টেম্বর শুক্রবার লোহাগড়া থানার লক্ষীপাশা ইউনিয়নের বাকা গ্রাম থেকে তাদের কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন- ১। মোঃ নাজির মোল্যা, ২। আকরাম মোল্যা, ৩। সাইফুল মোল্যা, ৪। কামরুল মোল্যা, ৫। মোকাম মোল্যা, ৬। জসিম শেখ, ৭। মোঃ পলাশ মৃধা, ৮। মোঃ জহির মোল্যা, ৯। চান্দু শেখ, ১০। রাসেল শেখ, ১১। শামীম শেখ, ১২। জিল্লু রহমান, ১৩। শাকিল মোল্যা, ১৪। বাকি মোল্যা, ১৫। সোহেল মোল্যা, ১৬। পিকুল মোল্যা, ১৭। শরিফুল মোল্যা, ১৮। ফিরোজ মোল্যা, ১৯। বুলু বিশ্বাস। তাদের সবাইকে লোহাগাড়া থানাধীন বাকা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। নড়াইল লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন এর তত্ত্বাবধানে, এসআই সুমন হাওলাদার, এসআই সূজিত সরকার, এএসআই শাহাবুর রহমান ও এএসআই উজ্জ্বল কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার এর নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

এঘটনায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন বলেন আসামিদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin