বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে ডেঙ্গু জ্বরে এক নারীর মৃত্যু।

নিউজ ডেক্স
  • Update Time : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৭৭ Time View

নড়াইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মলিনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে নড়াইল সদর হাসপাতালে তার মৃত্যু হয়। মলিনা লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের দরিমিঠাপুর গ্রামের লুৎফর রহমানের স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৫টায় ডেঙ্গু জ্বর নিয়ে মলিনা ভর্তি হন। হাসপাতালে ভর্তির এক ঘণ্টার পর মারা যান তিনি।

সিভিল সার্জন ডাক্তার সাজেদা বেগম পলিন জানান, এ মওসুমে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নড়াইলে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এ জেলায় ৯৭৭জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া হাসপাতালে বর্তমানে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৫৩ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২০ জন। এর মধ্যে সদর হাসপাতালে আটজন, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাতজন এবং কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন ভর্তি আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin