বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস-২০২৩ পালিত

নিউজ ডেক্স
  • Update Time : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৭৩৯ Time View

আজ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী। দিবসটি পালন উপলক্ষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন মোসাঃ সাদিরা খাতুন, সুযোগ্য পুলিশ সুপার, নড়াইল। অত:পর তিনি দিবসটি পালন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

পুলিশ সুপার সকাল ৯.০০ ঘটিকায় নড়াইল পুরাতন বাস টার্মিনাল সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে এবং পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমী ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া দিবসটি উপলক্ষে তিনি শোক র‌্যালি, আলোচনা সভা এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরবর্তীতে নড়াইল জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনস্ মসজিদে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin