সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

নড়াইলে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিউজ ডেক্স
  • Update Time : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৭৯৫ Time View

মাদক মামলায় ২ (দুই) বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি জিল্লাল খা কে গ্রেফতার করেছে নড়াগাতি থানা পুলিশ। সে নড়াগাতি থানার পাখিমারা গ্রামের জনৈক হাবিবুর খা এর ছেলে। ১০ আগস্ট ভোর রাতে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহার তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ মফিজ মোল্যা ও এএসআই(নিঃ) আমিনুল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন এর নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin