সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

মোল্লাহাটে ঈদে নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু!

শরিফ মাসুদুল করিম, মোল্লাহাট,বাগেরহাট।
  • Update Time : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ৭০৭ Time View

বাগেরহাটের মোল্লাহাটে ঈদে নানা বাড়ি বেড়াতে এসে ঘেরের পানিতে ডুবে মোনালিসা (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলার দারিয়ালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোনালিসা গোপালগঞ্জ জেলার মানকদাহ গ্রামের বশার কাজীর মেয়ে।

নিহতের স্বজনরা জানান, নিহত মোনালিসা এবং তাঁর মামাতো ভাই বোনের একসাথে ঘেরে গোসল করতে যায়। পরে মোনালিসা ঘেরের পানিতে ডুব দিয়ে আর উঠতে পারেনি। পরে মামাতো ভাই বোনেরা চিৎকার করলে স্থানীয়রা তাকে ঘেরের মধ্যে থেকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শিশুটির নানার নাম সামচু কাজী।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, দারিয়ালা গ্রামে পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর শুনেছি। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin