বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে চা দোকানির কাছে চাদা দাবিতে,দোকান ভাংচুর,আদালতে মামলা।

সাজ্জাদ তুহিন, নড়াইল।
  • Update Time : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৪৯৩ Time View

নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মেন সড়কের বাসস্ট্যান্ডে চা বিক্রেতা মোহাম্মাদ নুরুল ইসলাম(৩৫) কে চাঁদার দাবিতে দোকান ভাংচুর করে এবং কুপিয়ে আহত করেছে স্থানীয় সন্ত্রাসী বাহিনী।

৯ জুন (শুক্রবার) সকাল ১০ টায় আহত ও ক্ষতিগ্রহস্থ মামলার অভিযোগকারী মোহাম্মদ নুরুল ইসলাম এর দেওয়া তথ্য মতে জানা যায়, গত ২৫ মে শুক্রবার বিকাল পাঁচটার দিকে চা দোকনদার নুরুল ইসলাম বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা ভেবে দোকানে একটি টিনের ছাবড়া দেওয়ার চেস্টা করে।

এসময় আগে থেকে ওত পেতে থাকা ১/ মোহাম্মদ জাফোর মোল্লার নেত্রীত্বে ২/ মোহাম্মদ আলি মোল্লা (৪০) ৩/ মোহাম্মদ নাসির মোল্লা (৩৫) পিতা মৃত আওয়াল মোল্লা, ৪/ কামাল মোল্লা (৪৫) পিতা মৃত আকবর মোল্লা, ৫/ মোহাম্মদ ইমরান মোল্লা (৫৫) পিতা মৃত ইন্দাজ মোল্লা, ৬/ ফারুক মোল্লা (৫০) পিতা মৃত্যু আহম্মেদ মোল্লা, সর্ব সাং তুলারামপুর পূর্ব পাড়া এরা সকলে চা দোকনদার নুর ইসলাম এর কাছে দোকান ঘর বাবদ ১০ হাজার টাকা চাঁদা দাবি করে।

এসময় নুর ইসলাম চাঁদা দিতে অস্বীকৃতি জানালে উক্ত নামধারী সন্ত্রাসীরা তার দোকানের টিনের ছাবড়া ফেলে দেয় এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মক আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। এ ঘটনার সাক্ষী মোহাম্মাদ মিন্টু খান পিং মৃত মফিজ খান, ও মোহাম্মদ মাহাবুর মোল্লা পিতা মোহাম্মদ আকরাম মোল্লা অবগত রয়েছেন।

এরই ধারাবাহিকতায় গত ০৭ জুন ২০২৩ বুধবার আহত চা দোকানদার মোহাম্মদ নুর ইসলাম জীবনের নিরাপত্তার ঝুকিতে নড়াইল বিজ্ঞ আমলী আদালতে হাজির হয়ে উপরে উল্লেখিত ছয় জনের নামে ১৪৩/ ৪৪৭/ ৪৪৮ / ৩২৩ / ৩২৪/ ৩২৬/ ৩০৭/ ৩৮৫/৩৮৬/ ৪২৭/ ও ১১৪ ধারায় অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেন।
তবে আসামিদের মধ্যে একজন এ ঘটনার তিব্র প্রতিবাদ জানিয়ে সাংবাদিক দের জানান, আমি এ ঘটনার কিছুই জানিনা। এটা সড়ক ও জনপদের জায়গা, এখানে দখলদারি বা চাঁদাবাজি করার কোন সুযোগ নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin