বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় চাঁদাবাজি মামলার আসামীর প্রকাশ্যে ঘোরাফেরা,বাদীকে মামলা তুলে নেওয়ায় হুমকি!

নিউজ ডেক্স
  • Update Time : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৫৮০ Time View

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে চাঁদাবাজি মামলার আসামীদের প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন বাদী মোয়াজ্জেম হোসেন। প্রতিনয়ত মামলা তুলে নেওয়ার হুমকি দিয়ে আসছেন এজাহারের ১ নং আসামী মৃত সালাম বিশ্বাসের ছেলে মুকুল বিশ্বাস ও ১৯ নং আসামী মৃত ছত্তার মোল্যার ছেলে এলিদ মোল্যা বলে জানান। ৯ জুন (শুক্রবার) বিকেলপ তিনি সাংবাদিকদের বিষয়টি জানান। এ ঘটনায় বাদী নিরাপত্তাহীনতা ভুগছেন বলে জানিয়েছেন। আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি। মোয়াজ্জেম হোসেন থানার পহরডাঙ্গা ইউনিয়নের সরসপুর গ্রামের মৃত আজিজ মোল্যার ছেলে।
মামলার বাদী মোয়াজ্জেম হোসেন জানান, তার ছেলে তুষার আহমেদ সরসপুর মধুমতী আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাইমারী স্কুলের সভাপতি। চাকুরীর সুবিধার্থে স্কুলের পিছনে জায়গা কিনে বাড়ী করতে গেলে আসামীরা ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে, না দিতে চাইলে গত ২৫ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭ টায় মোটরসাইকেল যোগে একই গ্রামের হাবিল শরীফকে ইটের ২ লক্ষ টাকা দিগে গেলে তার বাড়ীর সামনে রাস্তার ওপর ফেলে আসামীরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে এবং মোটরসাইকেলটি ভেঙে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় বাদী ২৭ মে বিজ্ঞ নড়াগাতী নালিশী আদালতে ২৩ জন ও অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত সাহা বলেন, ওই মামলায় ২১ জন আসামীকে আটক করা হয়েছে এবং বাকীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin