মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
Title :
কালিয়ায় নেশাগ্রস্ত মাদকসেবিকে জেল জরিমানা নড়াগাতীতে অষ্ট্রীয়া প্রবাসীর মাছের ঘেরে চুরি! থানায় অভিযোগ দায়ের নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা নড়াইলে প্রাচীর তুলে বন্ধ করা হলো ২৫ টি জেলে পরিবারের যাতায়াতর পথ নড়াইলে কৃষি প্রকল্প ঘিরে অপপ্রচার, নিরাপত্তাহীনতায় উদ্যোক্তা নড়াইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই  অনুষ্ঠিত কালিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ, শ্রেণী শিক্ষকের দায়িত্বে দপ্তরী! কালিয়ায় হাম রুবেলা ক্যাম্পেইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে সংরক্ষিত মহিলা আসনে আলোচনার তুঙ্গে রয়েছেন টুকটুকি বড়দিয়া বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

নড়াইলে অভিনব কায়দায় স্বর্ণালংকার মেরামতের নামে প্রতারণা, আটক ৩

নিউজ ডেক্স
  • Update Time : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ৫২০ Time View

দেশের অন্যান্য জেলার মতো নড়াইলেও স্বর্ণালংকার মেরামতের নামে প্রতারণার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজ ২৬ মে ভোরে নড়াইল সদর থানা, জেলা গোয়েন্দা শাখা, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যৌথভাবে যশোর ও গোপালগঞ্জ জেলায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন- জামালপুর জেলার মাদারগঞ্জ থানার হযরত আলী সোনারুর ছেলে মোঃ আলম মিয়া সোনারু(৩৭), মোঃ আমিনুল ইসলাম সোনারুর ছেলে সাদ্দাম হোসেন(৩৩) ও মোঃ হামেদ সোনারুর ছেলে বাবু সোনারু(২৫)। সকলেই অত্র থানার দক্ষিণ গাবের গ্রামের বাসিন্দা। এ সময় তাদের নিকট থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৩ টি মোবাইল ফোন, ২টি লোহার হাতুড়ি, ২টি ছোট নিক্তি(দাঁড়িপাল্লা), ২টি হ্যান্ড গ্যাস মেশিন, ১ টি সানলাইট গ্যাসের কৌটা, ২টি শোন, ২টি লোহার কাতানী, ১টি সিটি গোল্ডের চুরি, ১১টি পিতলের গুল্টি, ১টি ব্রাশ ও ৩ টি কাসার তৈরী ডাইস জব্দ করে পুলিশ।

গত ২০ মে নড়াইল সদর উপজেলার সলুয়া গ্রামে মেহেদি হাসান রানা(২৯) নামের এক ব্যক্তির বাড়িতে প্রতারণার ঘটনাটি ঘটে। ঐদিন অজ্ঞাতনামা এক ব্যক্তি স্বর্ণালংকার মেরামতের নামে তাদের বাড়িতে প্রবেশ করে। অতঃপর মেহেদির মায়ের স্বর্ণের একটি চেইন মেরামত করতে গিয়ে ভেঙ্গে টুকরা টুকরা করে ফেলে। তারপর তার মাকে বুঝিয়ে চেইনটি একটা দলায় পরিণত করে দেয় এবং পরের দিন চেইনটি তৈরি করে দেওয়ার কথা বলে মজুরি না নিয়ে একটি মোবাইল নাম্বার দিয়ে চলে যায়। পরে তার সাথে যোগাযোগের চেষ্টা করেও মেহেদির পরিবার ব্যর্থ হয়। অতঃপর তারা স্থানীয় স্বর্ণকারের নিকট গিয়ে জানতে পারেন তাদের নিকট থাকা দালাটি স্বর্ণের নয়। পরে মেহেদি বাদী হয়ে ২৫ মে নড়াইল সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেন। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন এর নির্দেশনায় জেলা পুলিশের একাধিক টিম অভিযানে নামে এবং প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin