বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে গজারিয়ায় ছাত্রলীগের বিক্ষোভ।

মো: নাছির উদ্দিন, গজারিয়া, মুন্সিগঞ্জ।
  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৭২৯ Time View

রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।

আজ মঙ্গলবার বিকাল ৪টার দিকে উপজেলার ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

গজারিয়া উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ইউনুস প্রধানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মিজানুর রহমান প্রধান।

উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন সাদ্দাম এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার আহমেদ ফরাজী, ছাত্রলীগের গজারিয়া সরকারি কলেজ শাখার সাবেক জিএস শাহিন খাঁন, গজারিয়া উপজেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিলয় আহমেদ হৃদয়, যুবলীগ নেতা আবু সুফিয়ান, বাউশিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: সোহেল শাহরিয়া প্রমুখ।

এদিকে এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়।

উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ইউনুস প্রধান ও যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন সাদ্দামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্র লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৯ মে সরকারের পদত্যাগ, গায়েবি মামলা ও গণগ্রেপ্তার বন্ধ, সরকারের দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবিতে রাজশাহীতে সমাবেশ করে বিএনপি। সেই সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin