সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

লোহাগড়ায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার।

নিউজ ডেক্স
  • Update Time : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ৭৩৬ Time View

নড়াইলে নোংরা পরিবেশ, মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে ৫ প্রতিষ্ঠানকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। মঙ্গলবার (১৬ মে) দুপুরে লোহাগড়া উপজেলার লোহাগড়া ও লক্ষীপাশা বাজারে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রমাণিকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মেসার্স রাব্বি রেকারী এন্ড কনফেকশনারীকে ২ হাজার টাকা, মেসার্স সিদ্দিক স্টোরকে ৫০০ টাকা, মেসার্স সিকদার কসমেটিককে ৫ হাজার টাকা, মেসার্স অরুপ মিষ্টান্ন ভান্ডারকে ১ হাজার, মেসার্স মোল্যা সুইটসকে ১ হাজার টাকাসহ মোট ৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin