
ফরিদপুরের ভাঙ্গায় ওয়েলকাম পরিবহনের সাথে পুলিশের গাড়ির ধাক্কা, এডিশনাল এসপি সহ ৫ পুলিশ আহত।
পুলিশ গাড়ীতে করে ঢাকা থেকে খুলনা ফেরার পথে সড়ক দুর্ঘটনায় খুলনা(সার্কেল)
এডিশনাল এসপি মোঃ হামিদুর রহমান সহ ৫ পুলিশ আহত হয়েছে । ঢাকা- খুলনা মহাসড়কের উপজেলার ঝাটুকদা এলাকায় রবিবার(৩০ এপ্রিল) রাত সাড়ে ৯ টার সময় এদুর্ঘটনা ঘটে। আহতদের ভাঙ্গা হাসপাতাল ও গুরুত্বর আহত ৩জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম জানান, রাত অনুমানিক সাড়ে ৯টার দিকে খুলনার
এডিশনাল এসপি(সার্কেল)মোঃ হামিদুর রহমান স্যার ও একজন এস,আই এবং ড্রাইভার সহ ৩ জন কনস্টেবল পুলিশের গাড়িতে করে ঢাকা থেকে খুলনা যাচ্ছিল। পথিমধ্যে ঝাটুকদা এলাকায় পৌছালে খুলনাগামী ওয়েলকাম পরিবহনের সামনে একটি গাছ ভেঙে পড়ে। পরিবহনটি তখন হার্ড ব্রেক করলে পিছনে থাকা নতুন একটি পুলিশের গাড়ী তাকে ধাক্কা দেয়। এতে স্যার সহ সবাই আহত হয় । সংবাদ পেয়ে আমি ঘটনা স্থলে পৌছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। তবে একজন এস,আই সহ ৩জনের অবস্থা আশংকা জনক। তারা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সুত্রে জানায়, পুলিশের গাড়িতে চলতি এসএসসি পরিক্ষার প্রশ্নপত্র ছিল। একজন এডিশনাল এসপি স্যারের নেতৃত্বে ঢাকা বোর্ড অফিস থেকে প্রশ্নপত্র নিয়ে খুলনা যাচ্ছিল। পথিমধ্যে দুর্ঘটনা ঘটে। তবে প্রশ্নপত্রের কোন ক্ষতি হয় নাই। খুলনা থেকে তাদের নেওয়ার জন্য আরো ২টি গাড়ি আসিতেছে। তবে পরিবহনটি আটক রয়েছে।