
সারাদেশের ন্যায় ভাংগা উপজেলাতেও শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সাটিফিকেট এস. এস. সি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা।কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষাটি।
ফরিদপুরের ভাংগা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রবিবার (৩০ এপ্রিল) সকাল ১০ ঘটিকার সময় পরীক্ষা শুরু হয়।
এবিষয়ে মুঠো ফোনে জানতে চাইলে কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন খান বলেন, আমার এই কেন্দ্রটি ৭টি উচ্চ বিদ্যালয় নিয়ে গঠিত।
১।কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়,কাউলীবেড়া ২।আঃ রশীদ মিয়া উচ্চ বিদ্যালয়,মালিগ্রাম ৩।আজিম নগর উচ্চ বিদ্যালয় ৪।সোনামুই উচ্চ বিদ্যালয় ৫।পুলিয়া উচ্চ বিদ্যালয় ৬।সৈয়দ জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়,দরগা বাজার ৭।আব্দুলাবাদ উচ্চ বিদ্যালয়।
মোট পরীক্ষার্থী -৭৬৮ জন,আজকে প্রথম বাংলা পরীক্ষায় অংশ গ্রহণ করেছে -৭৩৮ জন,অনুপস্থিত ছিলো -৩০ জন পরীক্ষার্থী। সকাল ১০ ঘটিকা থেকে পরীক্ষা শুরু হয়েছে দুপুর ১ টায় শেষ হবে। মনোরম পরিবেশে শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।কোন প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।আশা করি বাকি পরীক্ষা গুলোও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
পরীক্ষা শেষে কথা হয় মিমি নামে এক পরীক্ষার্থীর সাথে তিনি বলেন,অনেক সুন্দর ভাবে পরীক্ষা দিয়েছি।পরীক্ষার হলে সুন্দর পরিবেশ বজায় ছিলো।আমি পরিবেশ ও শৃঙ্খলা দেখে সত্যিই মুগ্ধ।প্রথমে ভয় পেয়েছিলাম পরে অবশ্য স্বাভাবিক হয়ে ভালো ভাবে পরীক্ষা দিয়েছি।আশা করি সামনের সব গুলো পরীক্ষা আজকের মতো সুন্দর হবে।