
ফরিদপুরের ভাংগা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের মোটরায় শুকবার( ২৮ এপ্রিল) দুপুর ২ ঘটিকার সময় এম আর কোচিং সেন্টারের এস এস সি -২০২৩ এর পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউলীবেড়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ রেজাউল হাসনাত দুদু মিয়া, কাউলীবেড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুজ জামান,রফিক উদ্দিন জমাদার,নাহিদ জমাদার,মিজান জমাদার,রাব্বি জমাদার ও এম আর কোচিং সেন্টারের কর্নধার মিজান আহমেদ রনি ও তার পরিবারের সকল সদস্য বৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তোমরাই আগামীর ভবিষ্যৎ, তোমাদের মেধা ও বুদ্ধি দিয়ে এ সমাজকে আলোকিত করবে।সুন্দর ভবিষ্যৎ গড়তে হলে শিক্ষার কোন বিকল্প নেই।সুশিক্ষায় শিক্ষীত হয়ে বাবা মার মুখে হাসি ফুটাও।তোমার সবার মঙ্গল কামনা করি।পরে বিদায়ী পরীক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন,জমাদার বাড়ীর জামে মসজিদ এর ঈমাম।