বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

ভাংগায় ১৪০০ ইয়াবা ও ১২ কেজি গাজাসহ আটক ৩

ওয়াহিদুজ জামান , ফরিদপুর।
  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ৮০৭ Time View

ফরিদপুরের ভাংগা উপজেলায় ১৪০০ পিচ ইয়াবা ও ১২ কেজি গাজাসহ ৩ জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।রবিবার (১৬ এপ্রিল) সকালে পৃথক ভাবে ২ টি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন
ভাংগা উপজেলার আলগী ইউনিয়নের বাইলা গ্রামের বাচ্চু ফকিরের ছেলে মোঃ আব্বাস আলী ফকির ( ২৩),মোহাম্মদ ফকিরের ছেলে মোঃ ফরিদ আহমেদ (২৩) এবং খাড়াকান্দি গ্রামের মফিজুল মাতুব্বরের স্ত্রী দুলি বেগম( ৩৪)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শানীম হোসেন বলেন,উপ পরিদর্শক সেরাজুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে রবিবার সকাল ১০টার দিকে বাইলা গ্রামের আব্বাস আলী ফকিরের বসতবাড়ী হতে আব্বাস আলী ফকির ও ফরিদ আহমেদ কে ১৪০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করেন,তাদের বিরুদ্ধে উপ পরিদর্শক সেরাজুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছেন।
অপরদিকে,একইদিন সকাল সাড়ে ১১ টার সময় উপ -পরিদর্শক মোঃ রাজা মিয়ার নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করেন খাড়াকান্দি মফিজুল মাতুব্বরের বসতবাড়ী হতে আসামী দুলি বেগম(৩৪)কে ১২ কেজি গাজা সহ গ্রেপ্তার করেন।এঘটনায় দুলি বেগম ও তার স্বামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।দুলু বেগমের স্বামী মফিজুল মাতুব্বর পলাতক রয়েছেন।আজ সোমবার আসামিদের আদালতে তোলা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin