বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় আহত নেতার পাশে আমেরিকার টেক্সাস বিএনপি

নিউজ ডেক্স
  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ৪৭৫ Time View

প্রতিপক্ষের হামলায় আহত নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক চন্দ্রপুসাধারণর গ্রামের শাফায়েত হোসেনের (৪২)এর পাশে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্রের টেক্সাস বিএনপির সম্পাদক শেখ জহিরুল ইসলাম।

প্রবাসী জহিরুলের পক্ষ থেকে শনিবার বেলা ১১টার দিকে আহত বিএনপি নেতার বড় ভাই লায়েক হোসেনের হাতে ৫০ হাজার টাকা তুলে দেন জেলা বিএনপির সিনিয় নেতা সহ-সভাপতি জুলফিকার আলী এবং সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ।

এ সময় উপস্থিত ছিলেন-জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক হারুন আর রশিদ, উপদেষ্টা সৈয়দ ফারুক আশিক, বিএনপি নেতা খন্দকার কিয়ামুল হাসান, কালিয়া উপজেলা বিএনপির আহবায়ক সরদার আনোয়ার হোসেন, সদস্য সচিব স ম ওয়াহিদুজ্জামান মিলু, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুন গাজী, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক আরিফ হাসানসহ অনেকে।

এদিকে, জেলা বিএনপির পক্ষ থেকে ২৫ হাজার টাকা সহযোগিতা করা হয়েছে আহত বিএনপি নেতা শাফায়েত হোসেনকে।

শাফায়েত হোসেন জানান, প্রায় দুই মাস আগে পুরুলিয়া এলাকায় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের হামলার শিকার হন তিনি। এ ঘটনায় তার বাম হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া দু’টি পা অকেজো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin