বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

ভাঙ্গায় ডিবি পুলিশ পরিচয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ।

ওয়াহিদুজ জামান , ফরিদপুর।
  • Update Time : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ৮২৭ Time View

ফরিদপুরের ভাঙ্গায় ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ী থেকে ১০ লাখ টাকা ও দুটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার রাতে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন রাসেল মিয়া নামের এক পিয়াজ ব্যবসায়ী। তিনি নগরকান্দা উপজেলার চরযোশরদী ইউনিয়নের নাগারদিয়া গ্রামের মন্নু মিয়ার ছেলে। তিনি উপজেলার ঝাটুরদিয়া হাটের পিয়াজের আড়ৎদার ব্যবসায়ী।
গতপরশু বৃহস্পতিবার বিকেলে উপজেলার খাড়াকান্দি নামক স্থানে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, রাসেল মিয়া বৃহস্পতিবার দুপুরে ভাঙ্গা টাউন উত্তরপাড় জনতা ব্যাংক থেকে এক লাখ ২৪ হাজার ও ইসলামী ব্যাংক থেকে ৯ লাখ ৭৯ হাজার টাকা উত্তোলন করে। এছাড়া তার কাছে আগে থেকে ১৬ হাজার ৫০০ টাকা ছিল। উক্ত টাকা নিয়ে একটি অজ্ঞাত একটি অটোতে তিনি ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। ভাঙ্গা উপজেলার খাড়াকান্দি নামকস্থানে পৌঁছালে একটি প্রাইভেটকার(ঢাকা মেট্রো-১২-৬৮৯৮) অবস্থানরত অপরিচিত চার যুবক দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার অটোর গতিরোধ করে। এসময় তারা ডিবি পুলিশ পরিচয় দিয়ে ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে তাদের প্রাইভেটকারে জোরপূর্বক তুলে নেয়। গাড়িতে তুলে তাকে চোখ বেঁধে মারধর করে টাকার ব্যাগ ও তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে রাসেলকে নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে। কিছুদুর এগিয়ে নগরকান্দা উপজেলার রাগদি ইউনিয়ন পরিষদের সামনে ব্যবসায়ীকে চোখবাঁধা অবস্থায় রাস্তায় ফেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
এঘটনায় ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম জানান, ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। আমাদের পুলিশের অভিযান শুরু হয়েছে। দ্রুতই অভিযুক্ত চক্রদের আটক করা হবে। এই চক্রটি ঈদ, কোরবানি এলেই এরা সরব হয়ে ওঠে। আমাদের পুলিশ সহ একধিক টিম ঈদ সামনে রেখে বাজার, ব্য্যংক ও রাস্তায় নিরাপত্তা দিতে কাজ করে যাচ্ছে। পুলিশের নিকট কোন গ্রাহক সহযোগিতা চাইলে প্রয়োজনে পুলিশ তাদের বাড়ি পৌঁছে দিবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin