
ফরিদপুরের ভাঙ্গায় ঈদের মার্কেট করতে না পারায় পরিবারের সাথে অভিমান করে জীবন দিল সুর্বনা(২০) নামের এক গৃহবধূ। শনিবার বিকেলে গোসল খানার আড়ার সাথে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। সে উপজেলার কালামৃধা ইউনিয়নের দোলকুনদী গ্রামের শহিদুল মুন্সির কন্যা ও একই গ্রামের আল আমিনের স্ত্রী। খবর পেয়ে পুলিশ রাতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পারিবারিক সুত্রে জানা যায়, এক বছর পুর্বে আল আমিনের সাথে সুর্বনার বিয়ে হয়। স্বামী আল আমিন সিলেটে একটি কোম্পানিতে দীর্ঘদিন ধরে চাকরি করছে। গত ২ সপ্তাহে ধরে সুর্বনা তার বাবার বাড়ি বেড়াতে গিয়ে অবস্থান করছে । শনিবার দুপুরে ঈদের মার্কেট নিয়ে সুর্বনার সাথে তার স্বামীর মোবাইলে ও বাবা মায়ের ঝগড়া হয়। বিকেলে সুর্বনাকে না পেয়ে খুঁজা খুজি করতে থাকে পরিবারের লোকজন। পরে গোসল খানায় তার দেহ ঝুলতে দেখে পুলিশ খবর দেয়।
এ ব্যাপারে ভাঙ্গা থানার এসআই সিরাজ জানায়, সংবাদ পেয়ে আমি লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। ধারনা করা হচ্ছে, পরিবারের লোকজনের সাথে অভিমান করে আত্মহত্যা করেতে পারে। লাশ ময়না তদন্তের পর পরবর্তীতে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।