
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পৌর সদরে কাপুড়িয়া সদরদী গ্রামে যুবলীগ নেতার ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ ডীস ও হোটেল ব্যবসায়ী মুজিবর মুন্সির বিরুদ্ধে। এ ঘটনায় যুবলীগ নেতা সাদ্দাম মুন্সী বাদী হয়ে বুধবার রাতে ভাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন মজিবর মুন্সি সহ তিনজন ও অজ্ঞাত আরো ৩/৪ জনের বিরুদ্ধে।
অভিযোগ সূত্র জানা যায়, এলাকার বিভিন্ন বিষয়াদী নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতা চলে আসছে। সেই জের ধরে গতকাল বুধবার দুপুরে মজিবর মুন্সী তার লোকজন নিয়ে সাদ্দাম মুন্সির নতুন বাড়ির আম গাছ লিচু গাছ মাল্টা গাছ কেটে ফেলে ক্ষতি সাধন করে। এবং তার মুরগির খামার ও ঘরের দরজা দেশীয় অস্ত্র দা ও রামদা দিয়ে কুপিয়ে ব্যাপক ক্ষতি সাধন করে।
এ ঘটনায় ভাংগা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জিয়ারুল ইসলাম বলেন, এমন একটা অভিযোগ পেয়েছি তদন্ত-পূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে এ বিষয়ে যুবলীগ নেতা সাদ্দাম মুন্সী বলেন,মজিবর মুন্সির বিরুদ্ধে অবৈধ হোটেল ব্যবসা, ডিসের ব্যবসা করতে সাংবাদিকতা বেছে নেয় । সে একবার আমাদের এমপি মহোদয়ের নিকট যায় আবার কাজী জাফরুল্লাহর নিকট যায়, সে মাসে পাঁচবার নেতা পাল্টায়।
এদিকে মুজিবর মুন্সির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।