রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
Title :
কালিয়ায় ১১ পুরিয়া গাঁজাসহ যুবক আটক, ১ বছরের কারাদণ্ড কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল কর্মসূচির উদ্বোধন করলেন ডিপিইও জাহাঙ্গীর আলম কালিয়ায় এইচএসসিতে পাসের হার নিয়ে হতাশা! নড়াগাতীতে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার কালিয়ায় কুপনভিত্তিক মিড-ডে-মিল চালুর প্রস্তুতি সভা অনুষ্ঠিত নড়াইলে ১০ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির ৬০ দিনের কারাদণ্ড নড়াইলে ১২ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ কালিয়ায় প্রাইমারী স্কুলের ওয়াশ ব্লকের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত নড়াগাতীতে মাদক ও চুরিসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

মোল্লাহাট তক্ষক সহ ৩ জনকে আটক ও সাজা প্রদান!

শরিফ মাসুদুল করিম, মোল্লাহাট,বাগেরহাট।
  • Update Time : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ৭০০ Time View

বাগেরহাটের মোল্লাহাটে তক্ষক সাপ সহ মিঠু শেখ, বিলায়েত শিকদার ও মিনহাজ নামে প্রতাড়ক চক্রের তিন সদস্যকে আটক পূর্বক মোবাইল কোর্টে সাজা প্রদান করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মঙ্গলবার দুপুর ৩টায় উপজেলার সারুলিয়া এলাকা হতে ওই তিন জনকে আটক করে মোল্লাহাট থানা পুলিশ। পরে বুধবার সকাল ১১ টায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তাদের ১৫ দিনের কারাদণ্ড (সাজা) প্রদান করেন মোল্লাহাট উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম। আটককৃতরা/সাজা প্রাপ্তরা হলো, খুলনা জেলার সোনাডাঙ্গা থানাধীন গল্লামারী এলাকার মৃতঃ শেখ ফজলুল হকের ছেলে শেখ মিঠু (৪৮), মোল্লাহাট উপজেলার সারুলিয়া এলাকার মুতঃ সলেমান শিকদারের ছেলে বিলায়েত শিকদার (৩৫) ও যশোর সদর থানাধীন রামনগর এলাকার গোলাম মোস্তফার ছেলে মোঃ মিনহাজ (২২)।

মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, একটি প্রতারক চক্র দীর্ঘদিন যাবত বিলুপ্ত প্রজাতির তক্ষক সাপ নিয়া নিরিহ মানুষের সাথে প্রতারনা করে আসছিল। তারাই ধারাবাহিকতায় প্রতাড়না কার্যক্রম চলছে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করে ওই তিন জনকে হাতেনাতে তক্ষক সাপ সহ আটক করা হয়। এজন্য ২০১২ সালের বন্যপ্রানী (সংরক্ষন ও নিরাপত্তা) আইন লংঘন করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট এর মাধ্যমে আসামীদেরকে সাজা প্রদান করেন। পরবর্তীতে আসামীদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin