বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নিউজ ডেক্স
  • Update Time : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ৬৮০ Time View

নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা গ্রামে ভৈরব নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় ভৈরব নদীর কাঠের ব্রিজের পাশ থেকে আইয়ান ফকির (৩) এবং আড়াই বছরের তাহসিন ফকিরের মরদেহ উদ্ধার করা হয়। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।
আইয়ান আফরা গ্রামের দবির ফকিরের ছেলে এবং তাহসিন একই গ্রামের সুলতান ফকিরের ছেলে। এ দুর্ঘটনায় তাদের পরিবারসহ এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে দুই শিশু সন্তান বাড়ির পাশের ভৈরব নদীর পাড়ে খেলা করছিল। ইফতারের আগে তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে সন্ধ্যায় আইয়ান ও তাহসিনের মরদেহ নদীতে ভাসতে দেখেন প্রতিবেশিরা।
শেখহাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার জাকির হোসেন জানান, একই পরিবারের দুই শিশুর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাদের দাফন সম্পন্ন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin