বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নড়াইলে পুলিশ সুপারের সহযোগিতায় ফিরে পেলেন নিজ ঠিকানা

নিউজ ডেক্স
  • Update Time : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ৭৪৮ Time View

নড়াইল সদর উপজেলার সড়াতলা গ্রামে গত ০৪ নভেম্বর ২০২২খ্রিঃ তারিখে গলা কেটে ও পুড়িয়ে নিজ স্ত্রী আছিয়াকে হত্যা করে পাষণ্ড স্বামী রনি শেখ(২৪)। হত্যাকাণ্ডের পর পুলিশ সুপার এর নির্দেশনায় মাত্র ১৪ ঘন্টার মধ্যে মূল আসামী ও তার প্রধান সহযোগীকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

কিন্তু স্থানীয় লোকদের অত্যাচারের হাত থেকে মুক্তি মেলেনি স্বামী-সন্তান হারা মৃত আছিয়ার মা রেবেকা বেগমের। আশ্রয়ের আশায় মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন। নিরুপায় হয়ে তিনি পুলিশ সুপারের শরনাপন্ন হন। অবশেষে আজ ০৪ এপ্রিল(মঙ্গলবার) সকালে নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন এর হস্তক্ষেপে এবং নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে মৃত আছিয়ার অসহায় মা ফিরে পেলেন আশ্রয়স্থল, বসবাসের নিজ ঠিকানা।

স্বামী-সন্তানহারা অসহায় মা এ সময় হত্যাকাণ্ডের শিকার আছিয়ার স্মৃতিচারণ করে কান্নায় ভেঙ্গে পড়েন এবং অশ্রুবিজড়িত কণ্ঠে মানবিক এই সহযোগিতার জন্য পুলিশ সুপার সহ জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin