শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
Title :
কালিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ, শ্রেণী শিক্ষকের দায়িত্বে দপ্তরী! কালিয়ায় হাম রুবেলা ক্যাম্পেইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে সংরক্ষিত মহিলা আসনে আলোচনার তুঙ্গে রয়েছেন টুকটুকি বড়দিয়া বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন কাছ থেকে দেখা ডাঃ কামরুল ইসলাম মরার পরে খাড়ার ঘা- মূল্য বৃদ্ধি হলেও কালিয়ায় বন্ধ হয়নি অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, দিশেহারা সাধারণ মানুষ! নড়াইলে ফুটবল খেলার নামে চলে অনুমতিবিহীন ‘র‍্যাফেল ড্র’ কালিয়ার ইলিয়াসাবাদ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসাবে গাজী আবুল হাসান আলোচনার শীর্ষে নড়াগাতীতে বর্গা চাষীর পিটুনিতে মালিক পক্ষ আহত, থানায় মামলা দায়ের কালিয়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নড়াইলের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালি!

নিউজ ডেক্স
  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৮৪৫ Time View

নড়াইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পুস্পস্তবক অর্পণ ও শহিদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে।
আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ২৬ মার্চ প্রথম প্রহরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার মহান স্থপতি ও বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেন। তাঁর ডাকে সাড়া দিয়ে দেশের সূর্যসন্তানরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ছিনিয়ে আনে স্বাধীনতার লাল সূর্য। ফলশ্রুতিতে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে বাংলাদেশ নামক স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের।

যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত সংগঠনের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ, বধ্যভূমি, গণকবর এবং স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে এ উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ, বধ্যভূমি, গণকবর এবং স্বাধীনতার মহান স্থপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণপূর্বক বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন মোসাঃ সাদিরা খাতুন, সুযোগ্য পুলিশ সুপার, নড়াইল।

অতঃপর তিনি বীরশ্রেষ্ঠ শহিদ নূর মোহাম্মদ স্টেডিয়ামে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ প্রদর্শনী উপভোগ ও সালাম গ্রহণ করেন। এছাড়াও জেলা পুলিশের সকল ইউনিট একযোগে দিবসটি পালন করে।

এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin