বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
Title :
নড়াইলের বড়দিয়া হাইস্কুল মার্কেটে হোটেল অপসারণের নির্দেশ দিলেন ইউএনও লোহাগড়া। কালিয়ায় ১৪৪ ধারা চলাকালে ঘর নির্মাণের অভিযোগ কলোড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আলোচনায় রবিউল ইসলাম রবি বিশ্বাস কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক নড়াইলে জামাত নেতার কয়লা ভাটার তথ্য সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার ভারত থেকে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশী কালিয়ায় মাদক সেবনের দায়ে চার জনের জেল ও জরিমানা লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশির মানবিক প্রত্যাবাসন কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী কালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কালিয়ায় সন্ত্রাসী হামলায় বাবা-ছেলে গুরুতর আহত

মোঃ জিহাদুল ইসলাম,কালিয়া, নড়াইল।
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৭৫৫ Time View

নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া বাজারে প্রতিপক্ষের হামলায় সবজি ব্যবসায়ী আফসার মোল্লা(৪৫) ও তার ছেলে লিপু মোল্লা(২৫) গুরুতর আহত হয়েছে। সোমবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে কলাবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। আপফসার মোল্যা ওই গ্রামের আয়নাল মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলাবাড়িয়া গ্রামের আবেদ শেখ গ্রুপের সাথে মৃত কায়েম শিকদার গ্রুপের বিরোধ বিদ্যমান ছিল। এরই ধারাবাহিকতায় আবেদ শেখের ছেলে শামীম শেখ (৩০) ও শিহাব শেখ (২৮) এবং জলিল শেখের ছেলে জাহিদুল(৪৫)সহ ৮ থেকে ১০ জন কলাবাড়িয়া বাজারে আফসার মোল্লার সবজির দোকানে এসে অতর্কিত হামলা করে
বাবা ও ছেলেকে গুরুতর আহত করে।

স্বজন ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শারমিন সুলতানা অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, হামলার ঘটনায় কলাবাড়িয়া বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে।
এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করে নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developed by: A TO Z IT HOST
Tuhin